সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল ব্যাংকিং বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা : ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা : প্রার্থীর স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া অভিজ্ঞতা প্রযোজ্য নয়। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন ৫০,০০০-৬৫,০০০ টাকা করে দেওয়া হবে।
এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ক্রেডিট কার্ড, সাপ্তাহিক দুদিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি ও বছরে দুটি উৎসব ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা : ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।


