ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ক্রেডিট রিকভারি অফিসার পদে ওয়ালটনে চাকরি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৩২ এএম
ছবি : সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ক্রেডিট রিকভারি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম : ক্রেডিট রিকভারি অফিসার

পদসংখ্যা : নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা : করপোরেট সেক্টরে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর 

কর্মস্থল : ঢাকা (মিরপুর)

বেতন : আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা : মোবাইল বিল, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, উৎসব বোনাস। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।