মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ মার্চ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
একনজরে মিনিস্টারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
পদের নাম : সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ
লোকবল নিয়োগ : ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা : ডিপ্লোমা/এইচএসসি/এসএসসি
অন্যান্য যোগ্যতা : ভালো যোগাযোগ এবং ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে
অভিজ্ঞতা : পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
বয়সসীমা : ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল : ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : টি/এ, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, বাইক ভাতা, বিক্রয় প্রণোদনা এবং সংগ্রহ কমিশন, টি/এ-ডি/এ এবং আরো অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

