ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মার্কেটিংয়ে জনবল নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:১০ এএম
ছবি : সংগৃহীত

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেটিং (ব্র্যান্ড) বিভাগ ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম : আকিজ বশির গ্রুপ

পদের নাম : ম্যানেজার 

বিভাগ : মার্কেটিং (ব্র্যান্ড)

পদসংখ্যা : নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা : মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা : বিক্রয় এবং ক্লায়েন্ট ব্যবস্থাপনায় দক্ষতা 

অভিজ্ঞতা : ৬ থেকে ৮ বছর 

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা : উল্লেখ নেই 

কর্মস্থল : ঢাকা 

বেতন : আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা : টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স (এলএফএ)। 

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।