বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটির ‘শিখা প্রজেক্ট; সোশ্যাল কমপ্লায়েন্স’ বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা : প্রজেক্ট অফিসার, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা : প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। কর্মস্থল দেশের যেকোনো জায়গায়।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম : আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা : আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।


