ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিভিন্ন জেলায় নিয়োগ দেবে সিটি ব্যাংক

চাকরি ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৩৬ এএম
ছবি : সংগৃহীত

সিটি ব্যাংক পিএলসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী  বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম : সিটি ব্যাংক পিএলসি

পদের নাম : ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার

পদসংখ্যা : নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা : ব্যাংকের নীতিমালা, নিয়ন্ত্রক আইন এবং নির্দেশিকা বিষয়ে ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা : কমপক্ষে ২৫ বছর

কর্মস্থল : বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট

বেতন : আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা : ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।