ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনবল নেবে ইবনে সিনা ট্রাস্ট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি : সংগৃহীত

ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অডিট) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মার্চ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইবনে সিনা ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অডিট)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২১ থেকে ৩০ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।