ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, পাবেন বিমা সুবিধাও

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১১:১৩ এএম
ইউএস-বাংলা এয়ারলাইনস। ছবি- সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রেভিনিউ ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স 

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: রেভিনিউ ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা:  অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে বিবিএ/এমবিএ অথবা পরিসংখ্যানে বিএসসি

অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থা অথবা গ্রুপ অব কোম্পানিতে কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২১ থেকে ২৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: ৩০,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, বিমা, সাপ্তাহিক দুদিন ছুটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনা মূল্যে বিমানের টিকিট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৫