ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১২:১০ পিএম
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এই রিট দায়ের করেছেন।

প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ইউনূস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের কথা সংবিধানের কোথাও উল্লেখ নেই। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। আমরা বিশ্বাস করি, সবার সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব।

এদিকে আপিল দায়ের করার জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করা হয়েছে। 

প্রথম বুথে খুলনা অঞ্চল : মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। 

দ্বিতীয় বুথে রাজশাহী অঞ্চল : জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা। 

তৃতীয় বুথে রংপুর অঞ্চল : পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। 

চতুর্থ বুথে চট্টগ্রাম অঞ্চল : চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। 

পঞ্চম বুথে কুমিল্লা অঞ্চল : ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।

 

ষষ্ঠ বুথে সিলেট অঞ্চল : সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। 

সপ্তম বুথে ঢাকা অঞ্চল : টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ। 

অষ্টম বুথে ময়মনসিংহ অঞ্চল : জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা। 

নবম বুথে বরিশাল অঞ্চল : বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর । 

দশম বুথে ফরিদপুর অঞ্চল : রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মনোনায়নপত্র বাতিল ও গ্রহণ আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল দায়ের করা যাবে।