ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান

ইন্টারনেট বন্ধ করে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:৪৯ এএম
ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি)।

গত ১৮ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

এ ছাড়া এদিন র‍্যাবের টিএফআই সেলে ৮ বছর গুম করে নির্যাতনের শিকার ও সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেমকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। 


এ মামলায় শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাতজন পলাতক রয়েছেন।