× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৫৬ এএম

স্থগিত হল বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৩:৫৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন ২০২৬ স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে এই নির্বাচন হওয়ার কথা ছিল।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিলের এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনি প্রচারণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির পক্ষ থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধ যথাযথভাবে বিবেচনায় নিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এই নির্বাচনের পরবর্তী তারিখ সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

এর আগে, গত ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সদস্য নির্বাচন ২০২৬ এর ভোটগ্রহণের জন্য ১৯ মে দিন নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

রূপালী বাংলাদেশ

Link copied!