× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৪:০৮ পিএম

ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন না ৫০ বিচারক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৫, ০৪:০৮ পিএম

ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন না ৫০ বিচারক

৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য যাচ্ছেন না। তাদের এ সংক্রান্ত অনুমতির প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে, বরে জানাগেছে।

ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল করে রোববার (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে।

এদিকে, ৪ জানুয়ারি বাসস এক প্রতিবেদনে জানিয়েছিল, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে ৫০ জন বিচারবিভাগীয় কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণ নিতে যাওয়ার অনুমতি দেয় অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়। এই বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল।

সেখানে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে বলা হয়, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করার কথা ছিল। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।

আরবি/এস

Link copied!