× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৯:৫০ এএম

প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৯:৫০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফলাফল বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি আজ (সোমবার) অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই দিন ধার্য করেন।

এদিন লিভ টু আপিলের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও মুনতাসির উদ্দিন আহমেদ।

২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগপত্র বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই রায় দেন। একইসঙ্গে আদালত মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশনা দেন।

তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে লিভ টু আপিল করা হয়। এই আবেদন ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে এবং সেদিন চেম্বার আদালত ২ মার্চ শুনানির জন্য আপিল বিভাগে বিষয়টি পাঠান।

গত ৩১ অক্টোবর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন এবং ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরবি/এফআই

Link copied!