× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৫, ১১:২৩ এএম

এটিএম আজহারের আপিল শুনানি চলছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৫, ১১:২৩ এএম

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।  ছবি: সংগৃহীত

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের উপর দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা ৫৭ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন।

আদালতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনসহ জামায়াত নেতারা উপস্থিত আছেন।

এর আগে, বুধবার (৬ মে) মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আপিল বিভাগ। 

রূপালী বাংলাদেশ

Link copied!