× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৬:২০ পিএম

সাবেক এমপি সরওয়ার জাহান কারাগারে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৬:২০ পিএম

আদালত প্রাঙ্গণে  সাবেক এমপি আ ক ম  সরওয়ার জাহান বাদশা। ছবি- সংগৃহীত

আদালত প্রাঙ্গণে সাবেক এমপি আ ক ম  সরওয়ার জাহান বাদশা। ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে ইলেক্ট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম  সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্কেল আলী তাকে কারাগারে রাখার আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিন আবেদন করেন। মামলার মূল নথি না থাকায় এদিন জামিন শুনানি হয়নি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আন্দোলনে অংশ নেন মো. ইলিয়াস হোসেন। ওইদিন সন্ধ্যায় আল্লাহর করিম মসজিদের সামনে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে ভুক্তভোগীকে  হাসপাতালে নেওয়া হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহতের বাবা গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

গতকাল ১৭ জুন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!