× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১১:৪০ এএম

রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১১:৪০ এএম

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ছবি- সংগৃহীত

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ জুন) ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোহাম্মদপুর থেকে শামসুল আলমকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে শামসুল আলমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, ‘আজ বৃহস্পতিবার (১৯ জুন) শামসুল আলমকে আদালতে তোলা হবে।’

২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্বপালন করেন তিনি।

Link copied!