× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৭:১৭ পিএম

কারাগারে খায়রুল হকের হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৭:১৭ পিএম

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি- সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি- সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে হার্ট অ্যাটাকের করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপির জিআইডি) গ্রেপ্তার করে। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যার মামলায় আদালতে হাজির করা হলে, শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

এর মধ্যদিয়ে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর ঘটনা ঘটে।

এ বি এম খায়রুল হক ছিলেন দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি। বহুদিন ধরেই তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায়, এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রয়েছে।
 

Link copied!