× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৩:৫৬ পিএম

ডাকসু নির্বাচন স্থগিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৩:৫৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভবন। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভবন। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী—এসব বিষয়েও জানতে চেয়েছেন হাইকোর্ট।

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের ওপর শুনানিতে এ আদেশ দেওয়া হয়।

আদালতে এ সংক্রান্ত রিটের শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

এদিকে, মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পান ৪৭১ জন। 

এ ছাড়া মনোনয়নপত্র বাতিলের পর ১০ জন আপিল না করায় তাদের প্রার্থীতাও বাতিল হয়েছে।

পদভিত্তিক চূড়ান্ত প্রার্থী সংখ্যা:

সহসভাপতি (ভিপি): ৪৫ জন।
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন।
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন।
আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন।
ক্রীড়া সম্পাদক: ১৩ জন।


ছাত্র পরিবহণ সম্পাদক: ১২ জন।
সমাজসেবা সম্পাদক: ১৭ জন।
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন।
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন।
সদস্য পদ: ২১৭ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!