× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০২:১৭ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০২:১৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আবেদন সংবলিত আপিলের শুনানি আগামী রবিবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

বুধবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ মামলার পঞ্চম দিনের শুনানি হয়। এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

এর আগে, মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার আবেদন নিয়ে শুনানি করে জামায়াতে ইসলামী। দলটির আইনজীবী শিশির মনির ওইদিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে আগামী নির্বাচনও অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।

আরেক আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় এটি কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে পর্যবেক্ষণ দেবেন সর্বোচ্চ আদালত।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত আপিলের অনুমতি দেন। পরে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ ব্যক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন।

Link copied!