× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১০:২৬ এএম

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১০:২৬ এএম

হাইকোর্ট প্রাঙ্গন। ছবি- সংগৃহীত

হাইকোর্ট প্রাঙ্গন। ছবি- সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের ওপর ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে।

রোববার (২ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে যুক্তি উপস্থাপন করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে ২৯ অক্টোবর টানা পঞ্চম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে ২১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর দাবিতে আপিল শুনানি হয়। এসব শুনানিতে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পক্ষে আইনজীবীরা।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে প্রথম শুনানি শুরু হয় গত ২১ অক্টোবর, যা আজ (২ নভেম্বর) এসে ষষ্ঠ দিনে গড়িয়েছে। এর আগে ২৭ আগস্ট এ বিষয়ে রায় পুনর্বিবেচনার আবেদন শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত।

রিভিউ আবেদনকারীদের মধ্যে রয়েছেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, যা ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করে। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করা হয়। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট এ রিট খারিজ করে সংশোধনীকে বৈধ ঘোষণা করে।

তবে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দেন। সেই রায়ের পর একই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়।

এ রায়ের পুনর্বিবেচনা চেয়ে ২০২৪ সালে নতুন করে আপিল করেন কয়েকজন নাগরিক, বিএনপি ও জামায়াতে ইসলামী নেতারা। আদালত এখন সেই রায় পুনর্বিবেচনার শুনানি চালিয়ে যাচ্ছে।

আইনি বিশেষজ্ঞদের মতে, এই মামলার চূড়ান্ত রায় দেশের ভবিষ্যৎ নির্বাচনকালীন সরকারের কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Link copied!