× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:০৯ পিএম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৫:০৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চার জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলা নথিভুক্তির তথ্য নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছি। মামলাটি তদন্ত করবেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান।’

ঢাকা মহানগর পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামও মামলার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চার জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা থেকে মামলার তদন্ত কর্মকর্তা আসছেন। তার মাধ্যমে গ্রেপ্তার আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চার জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি দায়ের করেছিলেন। অভিযোগে নাম আসা অপর দুজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!