× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৩০ পিএম

গুড় আসল না নকল চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৩০ পিএম

খেজুরের গুড়। ছবি : সংগৃহীত

খেজুরের গুড়। ছবি : সংগৃহীত

শীতের আমেজে পিঠা-পুলির স্বাদ বাড়াতে আসল খেজুরের গুড়ের কোনো বিকল্প নেই। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাজারে চাহিদা বেড়েছে খেজুরের গুড়ের। তবে এই চাহিদাকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মেতে উঠেছে ভেজাল গুড় তৈরির উৎসবে। সাম্প্রতিক সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। খেজুরের রস ছাড়াই চিনি, চুন, ফিটকিরি এবং কাপড়ের বিষাক্ত রঙ দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় সব গুড়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব ভেজাল গুড় দীর্ঘমেয়াদে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। এই অবস্থায় সাধারণ ক্রেতাদের জন্য আসল ও নকল গুড় চেনার কিছু অব্যর্থ উপায় জানিয়েছেন পুষ্টিবিদ ও অভিজ্ঞ গাছিরা।

ঘরে বসে গুড় পরীক্ষা করার উপায় নিচে দেওয়া হলো--

পানি দিয়ে 

এক গ্লাস পরিষ্কার পানিতে গুড়ের টুকরা ফেলুন। আসল গুড় ধীরে ধীরে গলে পানি হালকা লালচে-বাদামি করবে। ভেজাল হলে সাদা স্তর ভাসবে বা পানি দুধের মতো সাদা হয়ে যাবে।

ভিনেগার দিয়ে

এক চামচ গুড়ের গুঁড়াতে চার-পাঁচ ফোঁটা ভিনেগার মেশান। ফেনা বা বুদবুদ উঠলে শতভাগ ভেজাল – চিনি ও বেইকিং সোডা মেশানো। আসল গুড়ে কোনো ‘রিঅ্যাকশন’ বা বিক্রিয়া হবে না।

রং-গঠন-গন্ধ পরীক্ষা

আসল গুড়: গাঢ় কালচে-বাদামি, হাতে চটচটে, ভাঙলে খসখসে শব্দ, গন্ধে হালকা ধোঁয়া-মাটির সুবাস পাওয়া যায়।
ভেজাল গুড়: সাদাটে/ হলদেটে/ অতিরিক্ত চকচকে, হাতে লাগে না, গন্ধহীন বা রাসায়নিক গন্ধ পাওয়া যেতে পারে।

চেখে দেখা

আসল গুড়ে মিষ্টির সঙ্গে হালকা ঝাঁঝ বা তিতকুটে স্বাদ থাকে।
ভেজালে শুধু চিনির মিষ্টি, কোনো ঝাঁঝ নেই। নোনতা লাগলে একদম ফেলে দিন।

চাপ দিয়ে পরখ

দুই আঙুলে চেপে দেখুন। আসল গুড় নরম-চটচটে। ভেজাল গুড় শক্ত, চাপলে গুঁড়া হয়ে যায়।

এছাড়া দাম খুব কম হলে সন্দেহ করুন। প্যাকেটে ‘খাঁটি খেজুর গুড়’ লেখা থাকলেও পরখ করুন। অনেকে চিনি দিয়ে রং মিশিয়ে বিক্রি করে। আরেকটি উপায় হলো গ্রাম থেকে আনানো গুড়ে ছোট ছোট কালো দাগ (রসের ছিবড়ে) থাকে – এটা আসলের চিহ্ন। 

রূপালী বাংলাদেশ

Link copied!