× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফিচার ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৫৫ পিএম

ঘরে বানিয়ে নিন সন্দেশ

ফিচার ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:৫৫ পিএম

মজাদার খাবার  সন্দেশ। ছবি- সংগৃহীত

মজাদার খাবার সন্দেশ। ছবি- সংগৃহীত

উৎসব হোক কিংবা বিশেষ দিন মিষ্টিজাতীয় খাবার না হলে যেন চলেই না। রসগোল্লা, কালোজাম বা লাড্ডু তো অনেক হলো, এবার ঘরে বানিয়ে নিন সন্দেশ।

কীভাবে দুধ সন্দেশ বানাবেন জেনে নিন রেসিপি

উপকরণ:

টাটকা গরুর দুধ/প্যাকেট দুধ– ১ লিটার
লেবুর রস/ভিনেগার– ২-৩ টেবিল চামচ (ছানা বানানোর জন্য)
চিনি/খেজুর গুড়– আধা কাপ (স্বাদ অনুযায়ী)

এলাচ গুঁড়ো– ১ চিমটি
গোলাপ জল/কেশর– সামান্য (সুগন্ধের জন্য)
পেস্তাবাদাম/কিশমিশ– সাজানোর জন্য

প্রণালী: 

প্রথমে ভালো করে দুধ ফোটাতে হবে। এরপর দুধে লেবুর রস বা ভিনেগার মিশিয়ে ছানা আলাদা করে নিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন টকভাব কাটাতে।

পাতলা কাপড়ে বেঁধে ছানার অতিরিক্ত পানি চেপে ঝরিয়ে নিন। ছানা ভালো করে মেখে নরম, মসৃণ করে নিন যেন দানা না থাকে। এবার মাখানো ছানা কড়াইতে দিয়ে চিনি বা গুড় মেশান। কম আঁচে নাড়তে থাকুন।

মিশ্রণ ঘন হয়ে কড়াই ছাড়তে শুরু করলে বুঝবেন সন্দেশ তৈরি হওয়ার পথে। এতে সামান্য এলাচ গুঁড়ো বা গোলাপ জল মিশিয়ে দিন। চাইলে কেশরও ব্যবহার করতে পারেন।

এবার গরম মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে ছাঁচে বা হাতে গোল/চ্যাপ্টা আকার দিন। চাইলে পিস্তাবাদাম, কিশমিশ বা জাফরান দিয়ে সাজাতে পারেন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

রূপালী বাংলাদেশ

Link copied!