× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:২৭ পিএম

চ্যানেল ওয়ান কর্তৃপক্ষকে আপিল করার অনুমতি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ খুলে দেওয়ার বিষয়ে হাইকোর্টের খারিজ দেওয়া মামলাটি ফের সচল হচ্ছে। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রায় ১৫ বছর পর আপিল করার অনুমতি দিয়েছেন চেম্বার জজ আদালত। 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত বৃহস্পতিবার এ বিষয়ে সংক্ষিপ্ত আদেশ দেন বলে চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করেছিল। বিটিআরসি চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর টিভি চ্যানেলটির কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আবেদন করে, আবেদনটি খারিজ হয়ে যায় আদালতে। 

সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে। আর সেজন্য চ্যানেলটি বন্ধ করা হয়েছে। চ্যানেল ওয়ান ব্যবসায়ী গিয়াস উদ্দিন মামুনের মালিকানাধীন। 

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ কারাভোগ শেষে সম্প্রতি জেল থেকে মুক্তি পান মামুন।

এদিকে আদালতের সংক্ষিপ্ত আদেশ পেয়ে চ্যানেল ওয়ানের এমডি গিয়াস উদ্দিন আল মামুন বলেছেন, সর্বোচ্চ আদালত ন্যায় বিচার করেছেন। 

আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে আদালতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ ও ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম (আকাশ)।

রূপালী বাংলাদেশ

Link copied!