ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:৪৫ পিএম
ছবি- সংগৃহীত

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তোপখানা রোডে শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আকতার বলেন, ‘আমরা ৭টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পাই। ৫ মিনিটের মধ্যেই আমাদের প্রথম ইউনিটটি ঘটনাস্থল পৌঁছায়। ৪ ইউনিটের চেষ্টায় ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে কোনো হতাহত নেই।’