বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে বিভিন্ন পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পদগুলো হলো—বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালতের সাঁটলিপিকার, টাইপিস্ট/কপিস্ট, ড্রাইভার ও নিরাপত্তা প্রহরী।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, অনিবার্য কারণবশত শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পরবর্তী সময়ে পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

