ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কোনো প্রতিবেশীর সঙ্গেই তিক্ত সম্পর্ক চায় না বাংলাদেশ : অর্থ উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৫৪ পিএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি- সংগৃহীত

কোনো প্রতিবেশীর সঙ্গেই বাংলাদেশ তিক্ত সম্পর্ক চায় না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি অর্থনীতিতে সবসময় বলি যে, আমাদের বাণিজ্য (ট্রেড) ও রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। সেখানে কূটনৈতিক (ডিপ্লোমেটিক) অনেক বিষয় থাকবে। আমরা ভারত থেকে যদি চাল না এনে এখন ভিয়েতনাম থেকে আনতে যাই তবে প্রতি কেজিতে আরও ১০ টাকা বেশি লাগবে।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক যে খুব খারাপ হয়ে গেছে তা নয়। তবে আমরা চেষ্টা করছি সম্পর্ক যেন কোনোভাবেই অস্বাভাবিক না হয়।’