ঢাকা শহরে প্রবেশের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাধারণের জন্য টোলমুক্ত থাকবে।
বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
এদিন ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচল এলাকার ৩০০ ফিট সমাবেশস্থলে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ।
এক দিন আগেই স্বাগত জানানোর জন্য নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। স্লোগান, প্ল্যাকার্ড এবং উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন