× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:১৭ পিএম

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ একাটেরিনবার্গে অনুষ্ঠিত হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৬:১৭ পিএম

ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ আয়োজনের আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ আয়োজনের আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার বিশ্ব যুব উৎসব অধিদপ্তরের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬’ দেশটির একাটেরিনবার্গ শহরে অনুষ্ঠিত হবে। দেশটির উরাল ফেডারেশন অঞ্চলের অন্তর্গত শিল্প, সংস্কৃতি এবং বৈজ্ঞানিক কার্যক্রমের জন্য প্রসিদ্ধ এই শহরটিতে আগামী বছরের সেপ্টেম্বরে এই উৎসব আয়োজিত হবে।

যুব সম্পর্কিত দেশটির কেন্দ্রীয় সংস্থা রোসমোলোদেজ জানিয়েছে যে, এবারের আয়োজনে বিশ্বের ১২০টিরও বেশি দেশ থেকে ১০ হাজারের বেশি যুব প্রতিনিধি এতে অংশগ্রহণের সুযোগ পাবেন। এদের মাঝে পাঁচ হাজার প্রতিনিধি রাশিয়ার অভ্যন্তর থেকে এবং বাকি পাঁচ হাজার বিশ্বের অন্যান্য দেশ থেকে নির্বাচিত হবেন। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুব উৎসব অধিদপ্তর এই তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) একাটেরিনবার্গে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ আয়োজনের আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এ বিষয়ে রোসমোলোদেজ-এর প্রধান গ্রিগরি গুরভ বলেন, ২০২৬ সালে রাশিয়া আবারও বিশ্বের নানা প্রান্তের তরুণদের জন্য তার দরজা খুলে দেবে। সর্ববৃহৎ আন্তর্জাতিক যুব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে উরাল অঞ্চলের রাজধানী একাটেরিনবার্গে, যেখানে ইউরোপ ও এশিয়ার সীমানা মিলিত হয়েছে। উরাল শহরে এই উৎসব আয়োজনের মাধ্যমে রাশিয়ার অনন্য বৈশিষ্ট্য তুলে ধরা হবে, যেখানে ইউরোপ ও এশিয়ার ঐতিহ্য ও সম্ভাবনার সম্মিলন ঘটেছে। একাটেরিনবার্গের এই উৎসব শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক সংলাপের এক জীবন্ত প্রতীক হয়ে উঠবে।

নতুন বছরের প্রথমভাবেই এই উৎসবে অংশ নিতে ইচ্ছুক তরুণদের জন্য আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানানো হবে উল্লেখ করে বিশ্ব যুব উৎসব অধিদপ্তরের মহাপরিচালক দিমিত্রি ইভানোভ বলেন, আয়োজক শহরের অনুমোদনের মাধ্যমে আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬-এর প্রস্তুতি এখন সক্রিয় পর্যায়ে প্রবেশ করেছে। আমাদের সামনে একটি বড় পরিসরের দায়িত্ব রয়েছে যে, উরাল অঞ্চলের রাজধানীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১০ হাজার তরুণ নেতার জন্য আধুনিক ও আরামদায়ক সংলাপের পরিবেশ তৈরি করা।

আদেশ স্বাক্ষরের পর থেকেই উৎসবের অবকাঠামো গঠন, লজিস্টিকসের বিস্তারিত পরিকল্পনা, অংশগ্রহণকারীদের থাকার ব্যবস্থা এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে কাজ শুরু করেছি। আগামী বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে উৎসবের নিবন্ধন কার্যক্রম শুরুর ঘোষণা দেব। রাশিয়া ও অন্যান্য দেশের সক্রিয় তরুণদের এই মহা আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে যৌথ সৃজনশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

উৎসবটি সাফল্যমণ্ডিত করতে ইতোমধ্যে স্বেচ্ছাসেবক বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। রাশিয়া এবং রাশিয়ার বাইরে থেকে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই ঠিকানায় https://dobro.ru/event/11434992 গিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়ার আবেদন করা যাবে।

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আদেশে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের জন্য প্রতি বছরই নানান অনুষ্ঠান আয়োজন করে রোসমোলোদেজ। যেমন গত মার্চে দেশটির সিরিয়াস শহরে আয়োজিত ‘বিশ্ব যুব উৎসব ২০২৪’-এ ১৯০টি দেশের ২০ হাজার তরুণ প্রতিনিধি অংশ নেন।

এ ছাড়াও গত ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়ার নিজনি নভোগোরদ শহরে ১২০টি দেশের দুই হাজার যুব প্রতিনিধি নিয়ে আয়োজিত হয় ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২০২৫’। এসব আয়োজনে বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানগুলো মাঠ পর্যায়ে আয়োজনের মূল দায়িত্বে থাকে বিশ্ব যুব উৎসব অধিদপ্তর।

রূপালী বাংলাদেশ

Link copied!