× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৩:০৫ এএম

ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৩:০৫ এএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ শনিবার (৩ জানুয়ারি)। মোট ২৩৮টি মনোনয়নপত্রের যোগ্যতা-অযোগ্যতা এবং হলফনামার তথ্য পরীক্ষা করে রিটার্নিং অফিসাররা প্রতিটি মনোনয়নপত্র বৈধ বা বাতিল ঘোষণা করবেন।

রাজধানীর দুটি স্থানে একযোগে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর ১৩টি আসনের মনোনয়নপত্র যাচাই হবে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে। বাকি ৭টি আসনের মনোনয়নপত্র যাচাই করা হবে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) সম্মেলন কক্ষে।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, সহকারী রিটার্নিং অফিসাররা ইতোমধ্যে প্রার্থীদের হলফনামাসহ সার্বিক তথ্য চূড়ান্তভাবে প্রস্তুত করে রেখেছেন। শনিবারই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত জানানো হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রতিটি প্রার্থীর সঙ্গে সর্বোচ্চ পাঁচজন (প্রস্তাবক, সমর্থক বা আইনজীবী) উপস্থিত থাকতে পারবেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী—ঋণখেলাপি, আয়কর সমস্যা, হলফনামায় ভুল তথ্য বা ভোটারের সমর্থনে অসঙ্গতি থাকলে মনোনয়নপত্র বাতিল হতে পারে। তবে সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনের শর্ত প্রযোজ্য হবে না।

মনোনয়নপত্র বাতিল হলে হতাশ হওয়ার কিছু নেই। নিয়ম অনুযায়ী, প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ইসিতে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পরই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দেশে সব আসনের বাছাই প্রক্রিয়া ৪ জানুয়ারি রোববারের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

Link copied!