জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ও না-এর পক্ষে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (৩ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইশতেহারে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট বক্তব্য থাকতে হবে। রক্তের ওপর দাঁড়িয়ে আছি। এই ঋণ শোধ করতে হবে।
ড. বদিউল আলম মজুমদার বলেন, গণভোট নিয়ে সরকার প্রচার চালাচ্ছে। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট আয়োজন করবে। প্রচারণার চেয়েও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কমিশনের বড় দায়িত্ব।


