× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:২১ পিএম

ঢাকার ৫ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই হওয়া পাঁচটি আসনে ১২ জনের প্রার্থিতা বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসন। এই পাঁচটি আসনের ৪৪ জন প্রার্থীর মধ্যে বৈধ ঘোষিত হয়েছে ৩০ জনের মনোনয়নপত্র। বাকি ১ প্রার্থীর মনোনয়ন স্বাক্ষর জটিলতার কারণে স্থগিত রয়েছে। অন্যটি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) বিকালে ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

মনোনয়ন বাতিল ঘোষণা করা প্রার্থীদের মধ্যে ঢাকা-১ আসনে ২ জন, ঢাকা-২ আসনে ১ জন, ঢাকা-৩ আসনে ৮ জন, ঢাকা-১৯ আসনে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে যাচাই-বাছাই হওয়ার পাঁচ আসনের মধ্যে শুধুমাত্র ঢাকা-২০ আসনের কোনো মনোনয়ন বাতিল হয়নি।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করতে পারবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেজাউল করিম।

রূপালী বাংলাদেশ

Link copied!