× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১১:৪২ এএম

পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে ব্লক হবে এনআইডি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ১১:৪২ এএম

পোস্টাল ব্যালট পেপার। ছবি : সংগৃহীত

পোস্টাল ব্যালট পেপার। ছবি : সংগৃহীত

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কেউ সেই ছবি বা ভিডিও প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংস্থাটি। 

শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এমন হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের বার্তায় আরও বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের যে কোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

রূপালী বাংলাদেশ

Link copied!