× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০২:০৬ পিএম

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০২:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল।

বুধবার (৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অফিস কক্ষে এ সাক্ষাৎ করে তিনি।

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে। তিনি এ সম্পর্ক আরও জোরদারে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পর থেকে কাজের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও কমিউনিকেশনের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন বর্তমান তথ্যপ্রযুক্তির বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকো সিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। 

তিনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপ তথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন। তিনি এক্ষেত্রে সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি প্রণয়নের উপর গুরুত্ব দেন এবং এ বিষয়ে নেদারল্যান্ডস কিভাবে কাজ করছে তা জানার আগ্রহ প্রকাশ করেন। 

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উপর গুরুত্ব দেন। তিনি এক্ষেত্রে নেদারল্যান্ডস এর গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। 

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ও অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!