× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:৫৯ পিএম

ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে : রিজওয়ানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:৫৯ পিএম

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে সবাইকে অংশ নিতে হবে। সংস্কার চাইলে সচেতনভাবে গণভোটে যেতে হবে। তিনি বলেন, ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে প্রত্যেককে দায়িত্বশীলভাবে ভোট দিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নবিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা ভোটের বড় অংশ গঠন করছে। শুধু স্বৈরাচার চলে যাওয়ায় খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সত্যিকারের ক্ষমতার ভর যদি সরকার থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সচেতনভাবে ভোট দিতে হবে। সামনে গণভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করব।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরে যেতে না চাইলে গণভোটে অংশ নিতে হবে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না, এটিই আমাদের আকাঙ্ক্ষা।

Link copied!