× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:১৮ পিএম

এবার রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনে আগুন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৩:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ ও হতাহতদের বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৬ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন জন রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভবনের ভেতরে আটকা পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ও উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবনের ভেতরে আটকা পড়ে শ্বাসরোধ বা দগ্ধ হয়ে দুই নারী ও একজন পুরুষসহ মোট ৬ জন প্রাণ হারান। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

নিহতরা হলেন, একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। বাকি তিন জন হলেন, আফসানা, রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছর বয়সি শিশু রিসান।

Link copied!