ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৬:৩২ পিএম
বাংলাদেশি হিমায়িত পণ্য আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত। ছবি- সংগৃহীত

বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রি মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির অনুমোদন দিয়েছে দেশটি। 

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, কুয়েত সরকার বাংলাদেশ থেকে হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আগে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে কুয়েতের বাজারে বাংলাদেশি হিমায়িত পণ্যের প্রবেশ সহজ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে বাংলাদেশের পোল্ট্রি ও খাদ্য রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং মধ্যপ্রাচ্যের বাজারে দেশের রপ্তানি আরও সম্প্রসারিত হবে।