আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৯ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার ধারণকৃত ভাষণটি সন্ধ্যা সাড়ে ৬টায় একযোগে সম্প্রচার করা হবে। বিজ্ঞপ্তিতে দেশের সব ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে একযোগে প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, ভাষণে তিনি নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দেশের চলমান সংস্কার কার্যক্রমের বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এবং ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন