ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৪:৫৭ পিএম
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মোয়াজ্জেম হোসেন। ছবি- সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে স্পাইনাল কর্ড চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চাওয়ায় আদালত তা নামঞ্জুর করেছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন। এ সময় মোয়াজ্জেম আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে তার আইনজীবী মো. রায়হান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের বিদেশ যাত্রার অনুমতির আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তিনি কোনো আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন। তিনি অভিযোগগুলো চ্যালেঞ্জ করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মোয়াজ্জেমের চিকিৎসা প্রয়োজন কারণ তিনি পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান এবং সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। থাইল্যান্ডের হাসপাতাল তাকে ১৫ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আদালতের অনুমতি ছাড়া তার বিদেশ যাত্রা সম্ভব নয়।

গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।