× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:১৮ পিএম

বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:১৮ পিএম

নির্বাচন কমিশন। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশন। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে পাঠানো চিঠির মাধ্যমে এই সতর্কবার্তা দেওয়া হয়।

ইসি সূত্রে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতের আমির, খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং এনসিপির আহ্বায়ককে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২১ জানুয়ারির আগে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও উল্লিখিত দলগুলো প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার বরাবর দাখিল করা হয়েছে। এ ধরনের কার্যক্রম রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর পরিপন্থি।

অভিযোগ পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের আগে নির্বাচনি প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দায়িত্বশীল নেতাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!