× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৩৪ পিএম

নির্বাচন পর্যবেক্ষণ করবেন সাড়ে ৫৫ হাজার দেশি-বিদেশি পর্যবেক্ষক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:৩৪ পিএম

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

নির্বাচন কমিশনের লোগো। ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন দেশি ও বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মোট ৫৫,৪৫৪ জন দেশি পর্যবেক্ষক। এ ছাড়া নির্বাচনে প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষকও দায়িত্ব পালন করবেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক ব্রিফিংয়ে কূটনৈতিক মিশনসমূহের প্রধান, বাংলাদেশস্থ জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, আসন্ন নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১,৯৯৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৬ জন। ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষক ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় দায়িত্বে থাকবেন দেশি পর্যবেক্ষক ৫৫,৪৫৪ জন এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক মনোনীত আছেন।

নির্বাচনের তারিখ ও সময় সম্পর্কে তিনি জানান, ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশন ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

এ ছাড়া ভোটারদের উৎসাহিত করতে দেশব্যাপী প্রচার কার্যক্রম, নির্বাচনি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার প্রস্তুতিও জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে, ভোট গ্রহণের দিন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং সকল প্রার্থীর ভোটাধিকার সুরক্ষিত থাকবে।

Link copied!