× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:৪৭ পিএম

নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:৪৭ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেন, ‘সামনের ১২ তারিখের (১২ ফেব্রুয়ারি) যে নির্বাচন সেই নির্বাচনটা কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হতে পারে, সবাই যেন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে—এসব বিষয়ে আমাদের আজ আলোচনা হয়েছে। নির্বাচনের দিন এমন কোনো সহিংসতা যাতে না ঘটে সেজন্য সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক এ মতবিনিময় সভা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো জায়গায় যদি কোনো বাকসো (ব্যালট বাক্স) ছিনতাই হয়, তাহলে ওই পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রক্ষা পাবে না।’  

প্রশাসনের প্রতি নির্দেশনার বিষয়ে তিনি বলেন, এইবার তারা নির্দ্বিধায় কোনো দলের পক্ষে না হয়ে সরকারি কর্মচারী হিসেবে কাজ করবে। তারা কোনো পার্টির লেজুড় হবে না। আর কাউরে কোনো তেল দেবে না। নিরপেক্ষভাবে কাজ করবে।

শেরপুরের ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেকসময় গ্রেপ্তার হতে সময় লাগে। যারা এ ঘটনায় জড়িত তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।

প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা থাকা সত্ত্বেও এমন মারামারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা যে সময় ভাইয়েরা ভাইয়েরা মারামারি শুরু করে দেন তখন আরেকজনের এসে থামানোটা কিন্তু একটু অসুবিধা হয়।’ 

নির্বাচনের দিনেও তো একই অবস্থা হতে পারে উল্লেখ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিগত নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন সব থেকে ভালো একটা নির্বাচন হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!