× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:৪৭ পিএম

আরও ৮ জেলায় যাচ্ছে সংসদ নির্বাচনের ব্যালট 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:৪৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসহ ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১২ জেলায় ব্যালট পেপার পাঠানোর পর আরও আট জেলায় ব্যালট পাঠানো হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

ইসি জানায়, রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ১২ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। সেগুলো হলো- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।

সোমবার আরও ৮ জেলায় ব্যালট পাঠানো হচ্ছে। এগুলো হলো- পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুর।

কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে নিরাপত্তার সঙ্গে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে।

সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। দুই ভোটের ব্যালট পেপার ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। তবে গণভোটের জন্য আলাদা করে ব্যালটের কাগজ কেনা হয়নি। সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের (ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যতীত) জন্য কাগজ কেনা হয়েছিল। আপাতত এসব কাগজই গণভোটের জন্য ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য পরবর্তী সময়ে আবারও কাগজ কেনা হবে বলে জানিয়েছে ইসির বাজেট শাখা।

রূপালী বাংলাদেশ

Link copied!