× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:০৭ পিএম

চাঁদপুরে বিএনপিকে গণফোরাম প্রার্থীর সমর্থন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:০৭ পিএম

সেলিম আকবর। ছবি : সংগৃহীত

সেলিম আকবর। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের গণফোরামের প্রার্থী সেলিম আকবর ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদকে সমর্থন জানিয়েছেন। সোমবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় গণফোরাম ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেলিম আকবর বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষাসহ বৃহত্তর ঐক্য অপরিহার্য। সেই বিবেচনায় আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি ও আমার দলের নেতাকর্মী ও সমর্থকরা তার হয়ে নির্বাচন করব। এ সময় তিনি গণফোরামের সব নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

সভায় সেলিম আকবর ও তার দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘এই সমর্থন চাঁদপুর-৩ আসনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করব।’

এ আসনের অন্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের  জয়নাল আবদিন শেখ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাহাঙ্গীর হোসেন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এএইচএম আহসান উল্লাহ।

রূপালী বাংলাদেশ

Link copied!