× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:৩০ এএম

বিশ্ব ক্যানসার দিবস আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৯:৩০ এএম

৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ছবি : সংগৃহীত

৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্যানসার দিবস আজ । প্রতিবছর ৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল নামে একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে পালন করা হয়। এটি পূর্বে ক্যানসারের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ইউনিয়ন’ নামে পরিচিত ছিল। এই সংস্থার সদর দপ্তর জেনেভায়, যার ১৭০টিরও বেশি দেশে প্রায় দুই হাজার সদস্য রয়েছে।

বিশ্ব ক্যানসার দিবস পালন শুরু হয়েছিল ২০০০ সালে। ফ্রান্সের প্যারিসে ‘ওয়ার্ল্ড সামিট অ্যাগেইনস্ট ক্যানসার’-এর মঞ্চ থেকে এ প্রচেষ্টা শুরু হয়।
 
দিবসটি পালনের উদ্দেশ্য হলো মারাত্মক ও প্রাণঘাতী এ কর্কট রোগ সম্পর্কে জণসাধারণের কাছে সচেতনতা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি এ রোগে আক্রান্ত রোগীদের সাহায্য করার জন্য মানুষকে উৎসাহিত করা।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত রিপোর্ট অনুসারে, বিশ্বে মৃত্যুর দ্বিতীয় কারণে রয়েছে এই ক্যানসারের নাম। । তাই ক্যানসার সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য বিশ্বজুড়ে বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয়।
 
বাংলাদেশেও ক্যানসার আক্রান্তের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশে ক্যানসারের মৃত্যুহার বৃদ্ধির কারণ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে সচেতনতা, শিক্ষার অভাব এবং অর্থনৈতিক অবস্থাকে উল্লেখ করা হয়েছে।
 
গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ৮২ লাখ মানুষ ক্যানসারে মৃত্যুবরণ করে। বিশেষ করে সাড়ে ১০ কোটি নারী ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। তবে তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।


 
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত প্রায় অর্ধেক (৪৬%) রোগীর মধ্যে তামাক ব্যবহারের সম্পৃক্ততা পাওয়া গেছে।

চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যানসার তাড়াতাড়ি ধরা পড়ে এবং চিকিৎসা করা সহজ হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!