× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:৫৮ পিএম

শেরপুর-৩-এ নতুন তপশিল নিয়ে যা জানাল ইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:৫৮ পিএম

ইসি মো. আবদুর রহমান মাছউদ। ছবি : সংগৃহীত

ইসি মো. আবদুর রহমান মাছউদ। ছবি : সংগৃহীত

শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে এবং ১২ ফেব্রুয়ারির আগে এখানে নতুন তপশিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমান মাছউদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের বিধান অনুযায়ী পুনঃতপশিলের সুযোগ নেই।

ইসি মাছউদ বলেন, বর্তমানে দেশের সব জায়গায় ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনা ঘটলে সংক্ষুব্ধ প্রার্থী সরাসরি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে অভিযোগ করতে পারবেন। যদি নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা আইন ভঙ্গ করেন বা পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার বিরুদ্ধেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ গুরুতর হলে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা নেবে।

তিনি দেশের সামগ্রিক নির্বাচনি পরিবেশকে ইতিবাচক বলে উল্লেখ করে বলেন, ‘আমরা মনে করি দেশের নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো আছে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন।’

সম্প্রতি ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের ঘটনা প্রসঙ্গে ইসি মাছউদ সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয় প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!