× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৫৫ পিএম

হাসনাতের আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকার পরিষদের প্রার্থী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৫৫ পিএম

কুমিল্লা-৪, বিএনপির সমর্থিত প্রার্থী জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪, বিএনপির সমর্থিত প্রার্থী জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হয়ে গেছে। ফলে এ আসন থেকে বিএনপির মনোনীত কোনো প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারছে না।

ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী না থাকায় এ আসনে বিএনপির সমর্থন দেওয়া হয়েছে অন্য এক প্রার্থীকে। গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপির পক্ষ থেকে জোটের প্রর্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ বিএনপি জোটের হয়ে নির্বাচন করছে। ফলে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর সঙ্গে এ আসনে নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে; তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।’

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে নেতাকর্মীদের।

রূপালী বাংলাদেশ

Link copied!