× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:৩৬ পিএম

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:৩৬ পিএম

পুলিশের লোগো। ছবি- সংগৃহীত

পুলিশের লোগো। ছবি- সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি সহ ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের পদ ও কর্মস্থল জনস্বার্থে বদলির নির্দেশ দেয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 বদলি কর্মকর্তাদের তালিকা

  • অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন।
  • অতিরিক্ত ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন।
  • খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন।
  • রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ।
  • রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন।
  • রাজশাহীর সংযুক্ত রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে পিটিসি রংপুরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি।
  • ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়ার অ্যান্টি টেরোরিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

Link copied!