বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি সহ ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের পদ ও কর্মস্থল জনস্বার্থে বদলির নির্দেশ দেয়া হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি কর্মকর্তাদের তালিকা
- অতিরিক্ত ডিআইজি এম এ জলিলকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন।
- অতিরিক্ত ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকীকে ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন।
- খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ বেলায়েত হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন।
- রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ।
- রাজশাহীর সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং এস এম আশরাফুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন।
- রাজশাহীর সংযুক্ত রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে পিটিসি রংপুরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি।
- ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়ার অ্যান্টি টেরোরিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

