× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:৪৪ পিএম

নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে জাপান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:৪৪ পিএম

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে জাপান।  ছবি : সংগৃহীত

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে জাপান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে জাপান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

তারা বলছে, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চার সদস্যের একটি মিশন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে। বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে এই মিশনে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশে জাপান দূতাবাসের কর্মকর্তা এবং একজন বিশেষজ্ঞ থাকবেন।

জাপান সরকার বলছে, ভোট গণনা পর্যবেক্ষণের সঙ্গে এই মিশন বাংলাদেশ নির্বাচন কমিশনের পাশাপাশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন ও অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত এবং তথ্য বিনিময় করবে।

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রেক্ষিতে জাপান পর্যবেক্ষক পাঠাবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!